ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সকালে সিলেট পৌঁছান


শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানে কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন শ্লোগান এবং হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে মাজারে যাওয়ার পথে স্বাগত জানায়।

ads
ads
ads

Our Facebook Page

↑